নিরাপত্তাহীনতায় ভুগছেন বুলবুল, মন্ত্রণালয়ের কাছে চাইলেন গানম্যান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ফারুক আহমেদ গানম্যান নিয়ে চলতেন। এ নিয়ে অনেকে সমালোচনা করেছেন।

আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, তিনি বিসিবির সবচেয়ে গরিব সভাপতি। বোর্ড সভাপতি হিসাবে তিন মাস না যেতেই তারও এখন গানম্যান লাগছে। আমিনুলের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বোর্ড।

বিসিবির নির্বাচন ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। ফোনে তাকে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য ভয় দেখানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বিসিবি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পাশাপাশি সভাপতির নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বোর্ড।

বৃহস্পতিবার প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি দেন। তাতে উল্লেখ করা হয়, আমিনুল ইসলামকে নিয়মিত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হয়, ফলে তার জন্য অতিরিক্ত নিরাপত্তা এখন অত্যন্ত জরুরি।

অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির নির্বাচনে আমিনুল ঢাকা বিভাগ কিংবা জেলা কাউন্সিলর কোটা থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নির্বাচনে অংশ না নেওয়ার জন্য তাকে চাপ দেওয়ার গুঞ্জন ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিসিবির নির্বাচন ও সভাপতি প্রার্থী হিসাবে তামিম ইকবাল ও আমিনুল ইসলামের নাম শোনা যাচ্ছে।

জ/উ
এশিয়া কাপ জয়ই এখন মূল লক্ষ্য : তাসকিন

এশিয়া কাপ জয়ই এখন মূল লক্ষ্য : তাসকিন

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের দাবি, টি-২০ ফরম্যাটে এশিয়ার দ্বিতীয় সেরা দল তারা। কারণ
ঘরের মাঠে জোড়া গোল করে শেষ ম্যাচ রাঙালেন মেসি

ঘরের মাঠে জোড়া গোল করে শেষ ম্যাচ রাঙালেন মেসি

শত শত ভক্তের সম্মুখে ঘরের মাঠে শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। আবেগঘন
ফিফা বিশ্বকাপ টিকিটের মূল্য ঘোষণা

ফিফা বিশ্বকাপ টিকিটের মূল্য ঘোষণা

আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। এক
আইপিএলকে জনপ্রিয় করতে সব নিয়ম ভাঙা হয়

আইপিএলকে জনপ্রিয় করতে সব নিয়ম ভাঙা হয়

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। অন্যান্য খেলার সঙ্গে প্রতিযোগিতাতেও পিছিয়ে নেই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ ক্রিকেট বোর্ড   আমিনুল ইসলাম বুলবুল   স্বরাষ্ট্র মন্ত্রণালয়   গানম্যান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft