সিইসির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম

‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

আজ সোমবার বেলা ২টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কক্ষে অ্যান জ্যাকবসনের নেতৃত্বে তিন সদস্যের মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকটি শুরু হয়।

চার্জ দ্য অ্যাফেয়ার্স ছাড়া এই প্রতিনিধিদলে আছেন দূতাবাসের পলিটিক্যাল চিফ ডেভিড মু এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

‎জানা যায়, ‎গত বৃহস্পতিবার বেলা ২টায় বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি বাতিল করা হয়। ‎গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি হবে মার্কিন দূতাবাসের সঙ্গে সিইসির প্রথম বৈঠক।

জ/উ
যেসব অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

যেসব অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা বেশি থাকলেও কমতে পারে রাতে। আজ
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল
আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আরও সাতটি রাজনৈতিক দলের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিইসি   নির্বাচন কমিশন   মার্কিন দূতাবাস   রাষ্ট্রদূত   ট্রেসি অ্যান জ্যাকবসন   রাজধানী   আগারগাঁও  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft