বিএনপি ক্ষমতায় এলে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে: সালাহউদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:০৮ পিএম

বিএনপি ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাকের আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়। ইনশাআল্লাহ গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আইন প্রণয়নসহ এবং সেটা কার্যকর করার জন্য আমরা সবকিছু করব। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি, যে বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না।

মার্কিন দূতাবাসে হামলা প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

গুম হওয়া ব্যক্তির পরিসংখ্যান নিয়ে তিনি বলেন, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ১৮৫০ জন গুমের শিকার হয়েছে। এর মধ্যে ৩৫০ জন এখনো ফেরত আসেনি। কাউকে যেন ছবি নিয়ে স্বজনদের খুঁজতে রাস্তায় দাঁড়াতে না হয়, সে বিষয় নিয়ে কাজ করবে বিএনপি।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য গুম-খুনের মতো ঘটনা ঘটিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচনী রোডম্যাপ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে সব দলের মধ্যে ঐক্য ফাটলের চেষ্টা করছে একটি মহল। তাই তারা নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছে। অনেকে আবার কমিশনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত না জানিয়ে ষড়যন্ত্র শুরু করছে। বলছেন এই রোডম্যাপে নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জবাবদিহির সংস্কৃতি তৈরি হবে। তাই দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠকের কলাম   বিএনপি   নির্বাচন   সালাহউদ্দিন   গুম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft