চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:২৬ পিএম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি জানায়, গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট পাঁচ হাজার ১৯টি টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়। 

এর মধ্যে আমদানি কনটেইনার দুই হাজার ১০১টি টিইইউএস এবং রপ্তানি কনটেইনার দুই হাজার ৯১৮টি টিইইউএস। একদিনে এটি এখন পর্যন্ত বন্দরের সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।

গত ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 


আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবিটি এআই নয়: ফ্যাক্টচেক

সিডিডিএলের কর্মকর্তারা জানান, দক্ষ জনবল, সমন্বিত ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতি প্রয়োগের ফলে জাহাজ পয়েন্ট থেকে ডেলিভারি গেট পর্যন্ত সব জায়গায় কাজ দ্রুত শেষ করা সম্ভব হচ্ছে।

তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটির চার বার্থে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা আগের তুলনায় ৪০ শতাংশ বেশি। 

এর আগে ২৬ আগস্ট প্রকাশিত বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর প্রথম ৪৯ দিনে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে পূর্বের অপারেটরের হ্যান্ডলিং ছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ মাত্র দেড় মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম বন্দর   ড্রাই ডক লিমিটেড   নৌবাহিনী   নিউমুরিং কনটেইনার টার্মিনাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft