১০ সংস্কার কমিশনের ৪৮ সুপারিশ বাস্তবায়িত: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৮:৪৪ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত ১০টি কমিশনের আশু বাস্তবায়নযোগ্য‌ মোট ৩৬৭টি সুপারিশের মধ্যে ৪৮টি সুপারিশ এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, আশু বাস্তবায়নযোগ্য মোট সুপারিশের মধ্যে ১৬৭টিই রুটিন কাজ। অবশিষ্ট ২০০টি সংস্কারের সঙ্গে জড়িত। সংস্কার ও রুটিন উভয় মিলিয়ে মোট ৪৮টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে‌।

সভায় বসেছে প্রকৌশলীদের দাবি নিয়ে গঠিত কমিটি

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

শফিকুল আলম বলেন, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ৪০তম উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিভিন্ন সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবনার বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   প্রেস সচিব   সংস্কার কমিশন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft