বিএসসি ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:১৩ পিএম

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ দিতে কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে।

সদস্য হিসেবে রয়েছেন- শিল্প ও গৃহায়ন-গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান , শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার , পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর। সদস্য–সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে- 
*বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই সুপারিশসহ প্রতিবেদন প্রণয়ন
*কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া।
*প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতা।
*জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সড়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আন্দোলনরত প্রকৌশলীদের তিন দফা দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টাকে নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এতে প্রকৌশলী সংগঠনগুলোর প্রতিনিধিরাও থাকবেন।

তিনি আরও বলেন, এটার সূত্রপাত হয় নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) এক ঘটনায়। একজন প্রকৌশলীকে হত্যার হুমকির বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তিমূলক বদলিও করা হয়েছে।

জ/উ
নির্বাচনি রোডম্যাপ চূড়ান্ত, যে কোনো সময় প্রকাশ

নির্বাচনি রোডম্যাপ চূড়ান্ত, যে কোনো সময় প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) এ
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে : প্রেস উইং

রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে : প্রেস উইং

রাজধানীতে চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২৬
নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ

নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান
রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত ওআইসি’র

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত ওআইসি’র

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার অষ্টম বার্ষিকীতে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) রোহিঙ্গা মুসলমানদের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাষ্ট্রপতি   বিএসসি   ডিপ্লোমা   মন্ত্রিপরিষদ   শিক্ষা মন্ত্রণালয়   ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স   জনপ্রশাসন মন্ত্রণালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft