নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:২৮ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৫:৪০ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহারকারীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

আব্দুল মোমেন বলেন, নির্বাচনে নানা কারণে টাকা খরচ বেড়ে যায়। আমাদের দেশে ভোটার কেনার প্রবণতাও আছে। টাকা-পয়সার খরচ বাড়ার দুটি দিক আছে একটি ডিমান্ড সাইড, আরেকটি সাপ্লাই সাইড। সাপ্লাই সাইড বন্ধ করতে হবে। এক্ষেত্রে ব্যাংকের ভূমিকা আছে, আমাদেরও (দুদকের) ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে। অবৈধ টাকার প্রবাহ বেড়ে গেলে একপর্যায়ে তা মুদ্রাস্ফীতি তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

নির্বাচনের সম্পদ বিবরণীতে প্রার্থীরা ভুয়া তথ্য দিলে তার বিরুদ্ধে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, হলফনামা দাখিলের পর আমাদের হাতে সময় কম থাকে। এক্ষেত্রে যদি কারো তথ্য থাকে যে কোনো প্রার্থী তথ্য গোপন করেছেন, তা আমাদের সঙ্গে শেয়ার করবেন।

সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রতিজ্ঞাবদ্ধ একটি ভালো নির্বাচন দিতে। আশা করছি- নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

জ/উ
৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে
নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি, যার আয়োজন ফেব্রুয়ারিতে : প্রধান উপদেষ্টা

নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি, যার আয়োজন ফেব্রুয়ারিতে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি, আগামী ফেব্রুয়ারিতে যার
জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলো সরকার

জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলো সরকার

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার পুরস্কার ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় সংসদ নির্বাচন   দুর্নীতি দমন কমিশনের (দুদক)   রাজধানী   সেগুনবাগিচা   দুদক কার্যালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft