পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ২:৩৩ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ৪:১৯ পিএম

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। সীমানা পুনর্নির্ধারণ পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৪ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এতে উপস্থিত রয়েছেন।

শুনানির শুরুতে সিইসি বলেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।

প্রথমদিনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি চলবে। শুনানিতে আপত্তিকারী তার ক্ষমতাপ্রাপ্ত কৌশলী উপস্থিত রয়েছেন।

ইসি সচিব জানান, আজ কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি রয়েছে- বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫; আড়াইটা থেকে সাড়ে তিনটায় কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি আবেদনের শুনানি হবে।

৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়। এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়।

১০ অগাস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়।

জ/উ
একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ব‌লে‌ছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু
সব নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী, থাকবে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতাও

সব নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী, থাকবে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতাও

দেশে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া। এরইমধ্যে অনেক দল প্রস্তুতিও শুরু করেছে। তবে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলার
শুরু হচ্ছে সীমানা নির্ধারণের শুনানি

শুরু হচ্ছে সীমানা নির্ধারণের শুনানি

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু হচ্ছে আজ রোববার (২৪ আগস্ট)
জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করা হবে : আইন উপদেষ্টা

জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করা হবে : আইন উপদেষ্টা

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ সংশোধনের মাধ্যমে কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে বলে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সংসদীয় আসন   নির্বাচন   পুনর্নির্ধারণ   গণমাধ্যম   সীমানা নির্ধারণ   নির্বাচন কমিশন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft