পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে : নজরুল ইসলাম খান
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:১২ পিএম

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন।
 
নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না। জনগণের কাছে জিজ্ঞেস না করেই তাদের ওপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণের মতামত নেওয়ার কথা বলেন তিনি। সব দল পিআর পদ্ধতি যদি মেনেও নেয়, তারপরও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করতে পারবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইভিএম ব্যবহার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু নতুন করে পিআর পদ্ধতির মাধ্যমে পুরো নির্বাচনী কাঠামো পরিবর্তনের চেষ্টা চলছে।

তিনি বলেন, জনগণের ওপর নতুন পদ্ধতি চাপিয়ে দেওয়া অযৌক্তিক। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতি চালু করা সম্ভব নয়। সংবিধান সংশোধন করতে পারে কেবল একটি নির্বাচিত সংসদ। এখনকার সংসদ জনগণের নির্বাচিত নয়।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হ‍ত‍্যা করা হয়েছিল দেশি-বিদেশি ষড়যন্ত্রে। যে পতাকা রেখে গিয়েছিলেন তা ধারণ করে খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন বিএনপিকে।
 
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংকট কাটেনি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। সামনে বিপদসংকুল পথ পাড়ি দিতে হবে, বিএনপি গণতন্ত্র উদ্ধারে প্রস্তুত। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দিন দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান নেতারা।

জ/উ
সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশই ছিল জুলাই আন্দোলন: রিজভী

সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশই ছিল জুলাই আন্দোলন: রিজভী

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র ৩৬-জুলাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
শেরপুরে একযোগে ১৫ এনসিপি নেতার পদত্যাগ

শেরপুরে একযোগে ১৫ এনসিপি নেতার পদত্যাগ

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী ও ১০
গণতন্ত্র এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি: রিজভী

গণতন্ত্র এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি: রিজভী

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

বুধবার (২০ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গণতন্ত্র   পুনরুদ্ধার   পিআর পদ্ধতি   জনগণ   অযৌক্তিক     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft