মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঢাবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:২৪ এএম

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের অধিকার সংরক্ষণের জন্য সাত দফা দাবি জানিয়েছে। সেই দাবিগুলোতে দ্বিমত পোষণ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এসময় তাদেরকে বলা ‘কুলাঙ্গার’ শব্দটির প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বুধবার (২১ আগস্ট) রাত ১টার দিকে বুয়েট থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্লোগানে ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ছাগল দিয়ে হালচাষ হবে না হবে না’, ‘চাকরি তুই করলে কর, ইঞ্জিনিয়ার বানান কর’ ইত্যাদি।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ মুশফিক আলম বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ৭ দফায় সব গ্রেডে কোটা দাবি করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা বলেছি ৯ম গ্রেডে বিএসসি ছাড়া কেউ যাবে না, আর ১০ম গ্রেড সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। সেখানে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হওয়া উচিত। কিন্তু তারা কোটা এবং ১০ম গ্রেডে ৫০ শতাংশ পদোন্নতি দাবি করছে। এর সঙ্গে আমাদের কুলাঙ্গার বলে অপমান করেছে। এসব দাবি আমরা কখনোই মেনে নেব না।

এর আগে বুধবার (২০ আগস্ট) রাজধানীর প্রেস ক্লাবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন করেন পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেখানে তারা পদ সংরক্ষণ, উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতিসহ ৭ দফা দাবি উপস্থাপন করেন।

জ/উ
যোগ্য প্রার্থী সংকটে শূন্যই থাকল ৫৮ হাজার শিক্ষক পদ

যোগ্য প্রার্থী সংকটে শূন্যই থাকল ৫৮ হাজার শিক্ষক পদ

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের সুপারিশ
৪১ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগে সুপারিশ

৪১ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগে সুপারিশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। আজ
এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ, ব্যবহারিক শুরু কবে?

এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ, ব্যবহারিক শুরু কবে?

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (১৯ আগস্ট)
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডিপ্লোমা ইঞ্জিনিয়ার   অধিকার   বুয়েট   শিক্ষার্থী   বিএসসি   প্রকৌশলী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft