বিসিবিতে যোগ দিতে দেশে আসছেন অ্যালেক্স মার্শাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১১:২৯ এএম

বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে আসছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তবুও ফিক্সিং ও অনৈতিক কর্মকান্ড চলছে। এসব থামাতে নতুন করে বিসিবি নিজেদের অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দিয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।

সবশেষ বিসিবির বোর্ড মিটিং শেষে এই বিষয়টি নিশ্চিত করেছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবি সাবেক এই আইসিসির কর্মকর্তার অভিজ্ঞতা নিজেদের কাজে লাগাতে চায়। বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে যায় বিসিবির। এ কারণেই তার নিয়োগ দিয়েছে বিসিবি।

মূলত অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজাতে কাজ করবেন। আজ সোমবার বাংলাদেশে এসে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় ওয়ার্কশপ করবেন। এছাড়া অতীতে আকু কীভাবে কাজ করেছে সে বিষয়েও ধারণা নেওয়ার কথা রয়েছে তার।

বিসিবি পরিচালক মিঠু এই বিষয়ে বলেছিলেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।’

উল্লেখ্য মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করে।

জ/উ
খেলা চলা অবস্থায় স্টেডিয়ামে দর্শকের মৃত্যু

খেলা চলা অবস্থায় স্টেডিয়ামে দর্শকের মৃত্যু

ইংলিশ প্রিমিয়ার লিগে স্থানীয় সময় গতকাল শনিবার ব্রাইটনের ম্যাচ চলাকালে গ্যালারিতেই মারা গেছেন এক দর্শক।
নেপালকে হারিয়ে টপ এন্ডে বাংলাদেশের প্রথম জয়

নেপালকে হারিয়ে টপ এন্ডে বাংলাদেশের প্রথম জয়

অস্ট্রেলিয়ার চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৮৯ রানের বড় ব্যবধানে
এনসিএলে ৮ দলের কোচের দায়িত্বে যারা

এনসিএলে ৮ দলের কোচের দায়িত্বে যারা

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে
রাতে পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের

রাতে পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের

দুই মৌসুমের মাঝের বিরতি শেষ হয়ে গেলো। এবার শুরু হবে জমজমাট মাঠের লড়াই। যে লড়াই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইন্টিগ্রিটি অ্যালেক্স টুর্নামেন্ট ইউনিট জেনারেল ম্যানেজার করাপশন ক্রিকেট কোচ টিম দুর্নীতি বাংলাদেশে বর্তমান কর্মকর্তা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft