চিকিৎসার জন্য থাইল্যান্ডে আরও ৭ জুলাই যোদ্ধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:৩৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হয়েছে। তারা সেখানকার ভেজথানি হাসপাতালে চিকিৎসা নেবেন।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদেরকে থাইল্যান্ডে পাঠানো হয়।

পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের সমন্বয়ক সারাবাংলাকে বলেছেন, পঙ্গু হাসপাতাল থেকে আজকে ৩য় ধাপে আহত সাত জুলাই আহতদের থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি বলেন, আগামীকাল শনিবার সকালে আরও কয়েকজন জুলাই আহতদের চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft