এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: পার্থ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:৩৪ পিএম

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ভোরে তিনি মাঝে মাঝে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

উপদেষ্টা আসিফের এই বক্তব্যের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া ফেসবুক পোস্টে পার্থ লিখেছেন, ‘এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে।’

ফেসবুকে দেওয়া তার এই স্ট্যাটাসটি রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি কার উদ্দেশে এই পোস্ট দিয়েছেন সেটি স্পষ্ট করেননি।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আন্দালিব রহমান পার্থের পোস্টটিতে লাইক পড়েছে ৮০ হাজার। এছাড়া ২১ হাজার ৪শ মানুষ মন্তব্য করেছেন এবং এটি শেয়ার করেছেন আট হাজার সাতশ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft