হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের প্রস্তাব জেড আই খান পান্নার, নাকচ করল আদালত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৬:২০ পিএম

জুলাই গণহত্যা মামলার পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন জানিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। কিন্তু তার আবেদন আমলে নেননি আদালত।

জুলাই গণহত্যার মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের মাধ্যমে মঙ্গলবার ট্রাইব্যুনালে আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না।

তবে ট্রাইব্যুনাল জানায়, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।

ট্রাইব্যুনাল আরও জানান, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এ পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই।

এদিন দুপুর ১২টায় জুলাই গণহত্যার দুটি মামলার সাক্ষ্যগ্রহণের আগে আবেদনের বিষয়টি তুলে ধরেন আইনজীবী নাজনীন নাহার। জবাবে আদলত জানান, ইতোমধ্যে হাসিনার আইনজীবী নিয়োগ হয়েছে এখন বিষয়টি অপ্রাসঙ্গিক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft