মুক্তির আগেই ‘কুলি’র ঝড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৫:৫০ পিএম

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ফিরছেন ‘কুলি’ নিয়ে, আর মুক্তির আগেই সিনেমাটি যেন বক্স অফিসে ঝড় তোলার প্রস্তুতি সেরে ফেলেছে। 

লোকেশ কঙ্গরাজের পরিচালনায় বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি ও বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গে পর্দা কাঁপাতে আসা এই বড় বাজেটের ছবি অগ্রিম বুকিংয়েই তুলেছে হইচই। প্রেক্ষাগৃহে নামার আগেই খরচের ৬৬ শতাংশ উঠে এসেছে নির্মাতার হাতে। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘কুলি’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫১৯ কোটি ৮৩ লাখ টাকা)। ইতোমধ্যে আন্তর্জাতিক, ডিজিটাল, মিউজিক এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রায় ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪৬ কোটি ৫৬ লাখ টাকার বেশি) আয় করেছে। সিনেমাটির আন্তর্জাতিক স্বত্ব ৬৮ কোটি রুপিতে বিক্রি হয়েছে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমা তামিল চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম চুক্তি হিসেবে জায়গা করে নিয়েছে।

অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত। তার চরিত্রটি রহস্যেঘেরা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট, চার্লি প্রমুখ। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft