নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে, শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ শনিবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‌‌‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ব্যবস্থাপনা নীতিমালার মাধ্যমে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও খতিবরা ভূমিকা রাখবেন। এ ছাড়া এই নীতিমালা দেশের মসজিদগুলোতে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করবে।’

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ-তাচ্ছিল্য করার আর সুযোগ নেই।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে।’

পরে উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft