বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৫:৩৩ পিএম

রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে বৃষ্টি বিরাজ করছে। মৌসুমি বায়ুর অধিক সক্রিয়তার কারণে বৃষ্টি সারা দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর।

তিনি বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আজ সারা দিনেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। দুপুরের পর বৃষ্টি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৮৯ মিলিমিটার। শুক্রবার রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ২ মিলিমিটার।

এদিকে দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৭টা থকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft