শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৪:৫৩ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ৬:০২ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদে কাতারের দোহা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটে রামেজিং করা হয়। পরবর্তীতে রামেজিং অভিযানে বিমানের সামনের কার্গো হোল্ড থেকে কাপড়ের ভেতরে কালো স্কচটেপে বিশেষভাবে মুড়িয়ে রাখা ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে স্বর্ণ চোরাচালানের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা স্বর্ণগুলোর বিষয়ে কাস্টমস আইন, ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft