ভারতীয় ভিসার বিষয়ে নতুন সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১২:২৮ পিএম

প্রায় এক বছর ধরে জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ আছে। এর মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে দেশটি।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, বাংলাদেশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা, এটি আগে ছিল ৮২৪ টাকা।

ওয়েবসাইটটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যক্রম পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় ফি বাড়ানো হয়েছে, যা কার্যকর হবে ৮ আগস্ট থেকে। এ প্রক্রিয়াকরণ ফি হলো একটি সার্ভিস চার্জ।

২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি সংশোধন করল ভারত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান নীতিমালা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের কাছে থেকে কোনো ‘ভিসা ফি’ নেওয়া হবে না।  

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বাংলাদেশিদের জন্য জরুরি চিকিৎসা ও অন্যান্য জরুরি ভিসার ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু আছে। বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেও সেবা দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে ওই বিদেশি দূতাবাসে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft