ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:১২ পিএম

দেশে ২৪ ঘণ্টায় আরও একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ২০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৩ জন, ঢাকা মহানগরের হাসপাতালে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন ও খুলনা বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ১০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হন।

ডেঙ্গ আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৭ জন নারী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft