প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:০৮ পিএম আপডেট: ০২.০৮.২০২৫ ১০:১১ পিএম

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে। আজ শনিবার বিকালে রাজধানীর  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবসের আয়োজনে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধারা। সরকার যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে।

একই অনুষ্ঠানে অধ্যাপক আসিফ নজরুল বলেন, সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এ চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ-সুবিধা পাবে। 

যারা বিদেশে যেতে চান, তাদের উদ্দেশে পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, একটু খোঁজখবর নিয়ে সেখানে যাবেন। বিদেশে গিয়ে অনিশ্চিত জীবনে ঝাঁপ দেবেন না। বরং টাকা-পয়সা থাকলে দেশে থেকেই ব্যবসা করতে পারেন।

দেশের ভাবমূর্তি রক্ষার্থে অনুরোধ করে আসিফ নজরুল বলেন, যারা বিদেশে থাকেন, তাদের মনে রাখতে হবে—আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এমন কিছু করবেন না, যাতে আপনাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।

উপদেষ্টা বলেন, সরকার যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft