ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৮ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৭:৪০ পিএম আপডেট: ৩১.০৭.২০২৫ ৮:১৩ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ২৭৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭২ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৩ জন, ঢাকা বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু এ মাসেই দশ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া, রোগটিতে আক্রান্ত হয়ে চলতে বছরে এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৬ জন নারী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft