মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধ দুই শিক্ষার্থীকে রিলিজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:৩১ পিএম আপডেট: ২৬.০৭.২০২৫ ৫:৫২ পিএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন জানিয়েছেন আজ দুইজন শিক্ষার্থীকে রিলিজ দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের অধীনে ভর্তি রয়েছে ৩৬ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক চারজন এবং গুরুতর দগ্ধ ৯ জন। 

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, প্রথমত দুঃখের সংবাদ হচ্ছে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম, আজকে থেকে রিলিজ দেওয়া শুরু করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দুই শিশুকে কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেবো। আশা করছি আগামী সপ্তাহে আরও দশ জনকে আমরা ছেড়ে দিতে পারব।

ভারপ্রাপ্ত পরিচালক আরো বলেন, বর্তমানে চার জন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে এবং ৯ জন রোগীর অবস্থা গুরুতর। এছাড়া বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসায় আমাদের কী কী ওষুধ দরকার সেগুলো আমরা আগে থেকেই কিনে রাখছি বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft