ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় ইইউ'র শোক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১০:৩৯ পিএম

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ সোমবার (২১ জুলাই) ইইউ বাংলাদেশে প্রতিনিধি দলের অফিস থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশে অবস্থিত ইইউ প্রতিনিধিদল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহতদের, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সাথে রয়েছে।

প্রসঙ্গত, উত্তরায় বিমান দুর্ঘটনায় ১৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৬৪ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft