বিমান বিধ্বস্তের ঘটনায় এনসিপির মেডিকেল টিম গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:৩০ পিএম

উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হেড অব হেলথ উইংয়ের দায়িত্বপালন করবেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা: মো: আব্দুল আহাদ (01737142694), সমন্বয়ক থাকছেন, ডা. মাহমুদা আলম মিতু (0171564 8224)। আর সদস্য হিসেবে আছেন ডা. মো. ইউসুফ জামিল তিহান (01712714168), ডা. মনির হোসেন (01770591529), ডা. মারুফুল ইসলাম (01723541767), ডা. সাব্বির আহমেদ (01886585926)।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। এছাড়া দগ্ধ হয়েছে ৬০ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft