পেছনে তাকাবেন না, নতুন পদ্ধতিতে নির্বাচন দিন: শিশির মনির
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:৩২ পিএম

‘পেছনে তাকাবেন না, নতুন পদ্ধতিতে নির্বাচন দিন।’ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এমনই মন্তব্য করেছেন সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শিশির মনির লিখেছেন, ‘আপনি পেছনে ফিরে তাকাবেন না। গণঅভ্যুত্থানই আপনার সবচেয়ে বড় মেনডেট। জুলাই ঘোষণা-জুলাই সনদ দিয়ে দিন। সংবিধান স্থগিত করুন। নতুন পদ্ধতিতে নির্বাচন দিন।’

এর আগে, ১৩ জুলাই দেশের সব রাজনৈতিক দলের প্রতি খোলা চিঠি লিখেছেন এই আইনজীবী। জুলাই ঘোষণাপত্রই স্পষ্ট সমাধান বের করতে পারে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft