৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:০৫ পিএম

আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনুমোদন দেওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। 
তিনি বলেন, নতুন নীতিমাল জারি হয়েছে। আর আগেরটা বাতিল হয়েছে। তাই আগের নীতিমালার অধীন নিবন্ধিত সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হয়ে গেছে।

২০২৩ সালের ডিসেম্বরে দুই দফায় ৯৬ সংস্থাকে নিবন্ধন দিয়েছিল তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। ওই সময় নিবন্ধন পাওয়া সংস্থাগুলোর অনেকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft