সারা দেশে গত ২৪ ঘন্টায় আটক ১ হাজার ৪১৮ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২:৫১ পিএম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪২০ জন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই আভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১টি ওয়ান শুটারগান, ১টি বার্মিজ চাকু, ৫৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ২টি চাকু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft