দেশে করোনায় আরও এক মৃত্যু, নতুন শনাক্ত ২৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৯:১৫ পিএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের। এ ছাড়া, এ সময়ে নতুন করে আরও ২৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

আজ বুধবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫১৮টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জনে। এ ছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৩ জনে।

এর আগে, মঙ্গলবার (১ জুলাই) ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। তবে এ সময়ে করোনায় কোনো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft