সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:৫৩ পিএম

প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে বুধবার (২ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিল্পীর মৃত্যুর সংবাদটি পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমে নিশ্চিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে প্রথম নামাজের জানাজা। এরপর বিকেল চ্যানেল আই প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

জীনাত রেহানা ১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। সেখানে ১৯৬৮ সালে জীনাত রেহানার ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে।

তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘একটি ফুল আর একটি পাখি বলতো কী নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’।

গুণী এই শিল্পী আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি করছেন ছোটদের গানও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft