জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:১৬ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ৪:৫১ পিএম

গত জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২৩ জনের প্রাণহানি ঘটেছে, যা মে মাসের তুলনায় ২২.৫৫ শতাংশ বেশি। এ সময় সড়ক দুর্ঘটনায় দেশের মানবসম্পদের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুই হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকা।

আজ বুধবার (০২ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে মোট ৬৮৯টি সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত ও ১ হাজার ৮৬৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ১০৪ জন (১৫.০৯%) এবং শিশু ১০৯ জন (১৫.৮২%)।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০২টি দুর্ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে (২৭টি)। একক জেলায় সবচেয়ে কম প্রাণহানি চাঁপাইনবাবগঞ্জে—ছয়টি দুর্ঘটনায় একজন নিহত।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও ক্ষয়ক্ষতি রোধে বেশ কিছু  সুপারিশ করা হয়। এগুলো হলো-দক্ষ চালক গড়ে তোলা ও তাদের কাজের পরিবেশ উন্নয়ন, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, আইন প্রয়োগে কঠোরতা, মহাসড়কে স্বল্পগতির যান নিষিদ্ধ করা, রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, বিকল্প পরিবহন ব্যবস্থার (রেল-নৌ) উন্নয়ন ও সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর বাস্তবায়ন।

প্রতিবেদনে বলা হয়, পেশাগত নিরাপত্তার অভাবে অনেক চালক শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে। এই সমস্যা সমাধানে প্রযুক্তিভিত্তিক নজরদারি, চালকদের প্রশিক্ষণ এবং পথচারীদের সচেতনতা বাড়ানো জরুরি।

সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে নিয়ন্ত্রণ সংস্থার কাঠামোগত সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছে সংগঠনটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft