জুলাই শহিদদের তালিকায় যুক্ত হলো আরও ১০ নাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৩:৩৭ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ৪:০৮ পিএম

সোমবার (৩০ জুন) জুলাই গণ-অভ্যুত্থানে তালিকায় আরও ১০ শহিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাটি গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। 

সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদের সংখ্যা দাঁড়াল ৮৪৪।

প্রকাশিত গেজেটে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫–এর সংশ্লিষ্ট ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধি অনুযায়ী গণ-অভ্যুত্থান ২০২৪- এ শহিদদের গেজেট প্রকাশ করা হয়েছে।

নতুন তালিকাভুক্ত ১০ শহিদ হলেন- কুড়িগ্রামের মো. রফিকুল ইসলাম, শরীয়তপুরের নড়িয়ার বাঁধন, ঢাকার পূর্ব সেনপাড়া পর্বতা এলাকার কবির, যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীর মো. নাসির হোসেন, দনিয়ার মো. নুর হোসেন, উত্তর কুতুবখালীর মো. আসলাম, চট্টগ্রামের ডবলমুরিংয়ের মো. হাছান, নোয়াখালীর সোনাইমুড়ীর ইয়াছিন, যশোর সদরের আ. আজীজ ও বাগেরহাটের মোরেলগঞ্জের মো. নুরু বেপারী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   জুলাই অভ্যুত্থান   গেজেট   মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft