৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৩:৩৪ পিএম

আগামী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ দিবস উদযাপন এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ পালন করা হবে। ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন থাকবে না।

আজ রোববার (২৮জুন) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি ফেসবুকে লেখেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft