৩০ জুনের মধ্যে এনআইডি নিষ্পত্তির নির্দেশ ইসির
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১০:১৪ পিএম

আগামী ৩০ জুনের মধ্যে অনিষ্পন্ন অবস্থায় থাকা প্রায় দুই লাখ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (২৫ জুন) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুনী কবীর এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি। শুরুর সময় অনিষ্পন্ন আবেদন ছিল তিন লাখ ৭০ হাজার। ক্রাশ প্রোগ্রাম চলা অবস্থায় আরও আবেদন পড়েছে। তখন থেকে সব মিলিয়ে আবেদনের সংখ্যা হচ্ছে পাঁচ লাখ। তবে বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে ১ লাখ ৯০ হাজার। বাকিগুলো নিষ্পন্ন করা হয়েছে। এই অনিষ্পন্ন আবেদন, মাঠ কর্মকর্তাদের আগামী ৩০ জুনের মধ্যে আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন এনআইডি ডিজি।’

তিনি আরও বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। একদিকে আবেদন নিষ্পত্তি করা হবে, অন্যদিকে নতুন আবেদনও পড়বে। আমরা চেষ্টা করছি, যেন কোনো আবেদন ঝুলে না থাকে।’

উল্লেখ্য, বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ১৮ লাখের মতো ভোটারের তথ্য রয়েছে। এদেরই এনআইডিতে কোনো না কোনো সমস্যা থাকার কারণে সংশোধনের আবেদন করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft