পাঁচ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ২:০৪ পিএম

মে মাসের শেষ ও জুনের প্রথম দিকেও বঙ্গোপসাগরে লঘুচাপ ও পরে নিম্নচাপের সৃষ্টি হয়। সে সময় এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে বৃষ্টিপাত হয়। ছবিটি সেই বৃষ্টির সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। মো. সামসুল আলম হাদী/ইউএনবি

ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত থাকা মৌসুমি বায়ু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের পাঁচ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২৩ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

এ ছাড়া, আজ (সোমবার) সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আগামী দুদিন তা কমতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

এদিকে, আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে ঢাকার আকাশ। সকালে দুয়েক জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলের আকাশ আংশিক থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে। দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এই সময়ে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে গতকালের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft