ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মওলা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১:৫৬ পিএম

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার (২২ জুন) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, মনিরুল মওলার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় রাত সোয়া ১২টার দিকে বসুন্ধরায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার আদালতে হাজির করা হবে।

অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গত ২০ জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft