হিরো আলমকে মারধরের অভিযোগে রিয়া মনিসহ গ্রেপ্তার ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ২:১৫ পিএম

আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া মনি ও বার ড্যান্সার ম্যাক্স অভি রিয়াজকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন হিরো আলম। 

আজ রবিরবার (২২ জুন) কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম তার ফেসবুক পোস্টে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন যেখান দেখা যায় রিয়া মনি ও অভিকে গ্রেপ্তারের পর গাড়িতে তুলছে পুলিশ। গ্রেপ্তারের সময় ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা গেছে ম্যাক্স অভি ও রিয়ামনিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় এলাকাবাসী বেশ হৈচৈ করছিলেন। ভুয়া ভুয়া বলে চেচাতে দেখা গেছে সবাইকে।  

এর আগে গতকাল শনিবার হিরো আলম প্রাক্তন স্ত্রী রিয়া মনির বাড়িতে গেলে তার ওপর চড়াও হন। হিরো আলমকে মারধরও করতেও দেখে গেছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে। ওই ঘটনার পর মধ্যরাতে পুলিশে অভিযানে গ্রেপ্তার হন রিয়া এবং অভি। 

হিরো আলমের সহকারী জানিয়েছেন, গতকাল রামপুরার উলন রোডের বাড়িতে গিয়ে দুজনকে হাতেনাতে ধরেছেন হিরো আলম। এলাকাবাসী দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিলেন। যেহেতু বাসাটা হিরো আলম ভাড়া নিয়েছিলেন তাই তাকে ফোন দিয়ে প্রায়ই অভিযোগ করতেন এলাকাবাসী। কিছুদিন পরপরই রিয়া মনির বাসায় অবস্থান করতেন ম্যাক্স অভি রিয়াজ।

দুজনের এ অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে হিরো আলমকে অবগত করেন এলাকাবাসী। তাই গতকাল হিরো আলম হাজির হন বাসায়। এক পর্যায়ে হিরো আলমকেই মারধর ও হেনস্তা করেন রিয়া মনি। এরপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গণধোলাই দেন রিয়া মনি ও ম্যাক্স অভি রিয়াজকে। এরপর পুলিশ এসে দুজনকে আটক করে হাতিরঝিল থানায় নিয়ে যায়। আজ কোর্টে চালান করা হবে দুইজনকে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft