সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:৪৫ পিএম আপডেট: ২১.০৬.২০২৫ ৫:৩৮ পিএম

আজ শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধিসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়।

নির্বাচনী পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে ইসি বলেন, ‘আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে।’

তিনি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।’ সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে।

নির্বাচনের দিনক্ষণ প্রসঙ্গে সিইসি আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচনের তারিখ নির্ধারিত সময় থেকে হয়তো স্বাভাবিকভাবেই কিছু দিন এগোতে বা পেছাতে পারে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft