অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:০২ পিএম

আবাসনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। আজ শনিবার (২১ জুন) দুপুরের দিকে এই ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (২২ জুন) থেকে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এছাড়া রোববার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগ করার নির্দেশও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এ নির্দেশের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (২০ জুন) শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও মিলন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft