মারধরের ঘটনায় ক্ষমা চাইলেন জামায়াত নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:২৩ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার কাগজে সই না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে‌ এক জামায়াত নেতার বিরু‌দ্ধে। এবার সেই অভিযুক্ত জামায়াত নেতা আনোয়ার হোসেন ওই কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) বিকেলে তিনি উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে গিয়ে প্রকাশ্যে হাত ধরে ক্ষমা চান। পরে সেই কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াত নেতারা।

এ সময় উপজেলা জামায়াতের আমির হায়দার আলী, জামায়াতের সাবেক আমির ও কুড়িগ্রাম-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী (নমিনি) মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন, জামায়াতকর্মী কাদের মোল্লাহ, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরাসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান বলেন, সিনিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুন অবসরের ইনক্রিমেন্টের বিলের জন্য চাপ দিচ্ছিল। তবে তার কিছু কাগজ ভুল থাকায় বিলে সাক্ষর করা হয়নি। জামায়াতের নেতারা আমাকে বিলে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ দিলে আমি অস্বীকৃতি জানাই। এ সময় তারা আমাকে মারধর করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আমার অফিসে এসে উপস্থিত সবার সামনে আমার হাত ধরে ক্ষমা চান জামায়াত নেতা।

রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমাদের জামায়াতের কর্মী কাদের মোল্লার স্ত্রীর কাগজপত্র নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কালক্ষেপণ করছিলেন। পরে বিষয়টি নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft