মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ আটক ৯৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১১:৪৮ পিএম

মালয়েশিয়ায় ছয়টি বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে গ্রাহকসেবা প্রদানকারী হিসেবে কাজ করার সন্দেহে মোট ৮৫ জন বিদেশি নারীকে আটক করেছে। এছাড়া আটক করা হয়েছে ১২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন বিদেশি পুরুষ কর্মীকেও।

গতকাল রোববার (১৫ জুন) পাহাং জেআইএম পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানিয়েছেন, শনিবার রাত ১টার দিকে কুয়ানতানের কাছে জালান গাম্বুতের কয়েকটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ৯৯ জন বিদেশির মধ্যে ৮১ জন থাই, বাংলাদেশি ১২, লাওটিয়ান ৪, ইয়েমেনী ১ এবং চীনা ১।

কুয়ালালামপুর, জোহর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের সহায়তায় পরিচালিত অভিযানে মোট ৩৬৯ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেমায়ান ইমিগ্রেশন ডিটেনশন ডিপো, বেরায় নিয়ে যাওয়া হয়েছে।

নুরসাফরিজা আরও জানান, অভিযানে কাগজপত্র পরীক্ষার সময় দেখা গেছে, আটক সবাই ওয়ার্ক পারমিটের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধ করেছেন।

মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন বিভাগ আরও তদন্তের জন্য জড়িত বিনোদন কেন্দ্রের ছয় মালিক এবং তত্ত্বাবধায়ককে তলব করবে।

আটক সবার বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) অনুসারে তদন্ত করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft