গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩৪ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯:৩০ পিএম আপডেট: ১৬.০৬.২০২৫ ১১:৪২ পিএম

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এমন রোগী বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮ জন, খুলনা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে সোমবার (১৬ জুন) পর্যন্ত ৬ হাজার ২২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩০ জন মারা গেছেন।

এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৬১ জন ও মৃত্যু ১০ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন ও মৃত্যু তিনজন, মার্চ মাসে আক্রান্ত ৩৩৬ জন ও মৃত্যু নেই, এপ্রিল মাসে আক্রান্ত ৭০১ জন ও মৃত্যু সাতজন, মে মাসে আক্রান্ত ১ হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজন।

এছাড়া গত বছর ২০২৪ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ১ হাজার ২১৪ জন ও মৃত্যু ৫৭৫ জন। এর আগের বছর (২০২৩) আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু ১ হাজার ৭০৫ জন। ২০২২ সালে আক্রান্ত ৬২ হাজার ৩৮২ জন ও মৃত্যু ২৮১ জন। ২০২১ সালে আক্রান্ত ২৮ হাজার ৪২৯ জন ও মৃত্যু ১০৫ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   ডেঙ্গু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft