ফের এক হচ্ছেন দেব-শুভশ্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১:৫৫ পিএম

কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই নাম দেব ও শুভশ্রী গাঙ্গুলী। একটি সময় একসঙ্গে অসংখ্য সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। দিয়েছেন দর্শকপ্রিয় সিনেমা উপহারও। 

তবে প্রায় ৯ বছর হলো জুটি বেঁধে রুপালি পর্দায় উপস্থিতি নেই তাদের। এবার ১০ বছর ধরে আটকে থাকা কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন তারা। এই সুখবরটি নির্মাতা নিজেই জানিয়েছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘ধূমকেতু’-এর মুক্তির সুখবর জানিয়ে সিনেমার নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানান, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে দীর্ঘ ১০ বছর ধরে আটকে থাকা ‘ধূমকেতু’ সিনেমা। এই সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রী ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। কারণ তারা তাদের প্রিয় জুটিকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখতে পাবে বলে নিশ্চিত করেন এই নির্মাতা।

দেব-শুভশ্রী ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ ও চিরঞ্জিত চক্রবর্তী।

এদিকে ১৩ জুন মুক্তি পেয়েছে শুভশ্রী গাঙ্গুলী ও জিতু কমল অভিনীত সিনেমা ‘গৃহপ্রবেশ’। ইন্দ্রনীল দাশগুপ্ত পরিচালিত সিনেমাটি একটি পারিবারিক গল্পে নির্মিত। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, সোহিনি সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, স্নেহা চ্যাটার্জীর মতো তারকারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft