গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৬:৫৬ পিএম

গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

আজ রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মোস্তফা মোহসীন মন্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসন থেকে অংশ নেন। এরপর তৎকালীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নিজেরা বেরিয়ে আলাদা গণফোরাম করেন। সেই অংশের সভাপতি ছিলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft