ঈদে ঘর মুখো মানুষের ভোগান্তির আরেক নাম বিআরটিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১২:০০ এএম

বিআরটিসি'র অনিয়ম যেন পিছু ছাড়ছে না। যেন তাদের দেখা এবং ধরার কেউ নেই। ঈদুল আজহা উপলক্ষে যাএীদের বারতি সেবা দিতে বি আর টিসি রুটে নামিয়েছে "ঈদ স্পেশাল সার্ভিস"।

এতে বিবিন্ন জায়গায় যাত্রীরা সেবা পেলেও যাএাবাড়ী বাস ডিপোর চিএ ভিন্ন। এখানে যাএাবাড়ী টু বরিশাল রুটে দোতলা বাস ঈদ স্পেশাল সার্ভিস দিয়েছে যাএাবাড়ী বাস ডিপো। এতে যাত্রীদের রেগুলার ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। 

যাত্রীদের অভিযোগ, বিআরটিসির যাএাবাড়ী ডিপোর গাড়ী তুলনামূলক ভাড়া বেশি নিচ্ছে। ৫০০ টাকার ভাড়া ৭০০ টাকা দিয়েও মিলছে না ন্যায্য সেবা। 

তাছাড়া অনেক যাত্রীর অভিযোগ ভাড়া সব যাত্রীর থেকে ৩০০/৪০০ টাকা বেশি নিচ্ছে যাতে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

এ বিষয়ে যাত্রাবাড়ি ডিপোর ম্যানেজার মো: গোলাম ফারুককে মুঠোফোনে কল দেয়া হলেও তাকে পাওয়া যায়নি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft