তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৩:৫৪ পিএম আপডেট: ১২.০৬.২০২৫ ৭:১৮ পিএম

আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই।

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর তার দেশের ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, তারেক রহমান দেশের নাগরিক। 

‘যখন ইচ্ছা করবেন, তখনই দেশে ফিরতে পারবেন। এর জন্য কোনো বাধা নেই,’ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সীমান্তে পুশইন (জোরপূর্বক আটক) নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘যদি আমাদের নাগরিকরা ভারতের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে নেব। তবে সেটা নির্ধারিত নিয়ম অনুসারে হতে হবে।’

তিনি বলেন, ‘ভারত সরকার এই নিয়ম মানছে না। তারা জঙ্গলে ও রাস্তায় অমানবিকভাবে পুশইন করছে।’

বাংলাদেশ সরকার দিল্লির হাইকমিশনারকে অবগত করেছে। পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কথা বলেছেন।

করোনা সংক্রমণ ঠেকাতে ভারতসহ বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান তিনি।

এ সময় সাংবাদিকদেরকে সতর্ক করে তিনি বলেন, ‘খণ্ডিত তথ্য সংবাদ প্রকাশ করলে তা পাশ্ববর্তী দেশগুলোর স্বার্থে ব্যবহার হতে পারে। তাই পুরো তথ্যই জানাতে হবে।’

এদিন সালনা হাইওয়ে থানা পরিদর্শনের সময় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ভ. যাবের সাদেকসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করবেন বলে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   রাজনীতি   তারেক রহমান   স্বরাষ্ট্র উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft