গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮৮ জন হাসপাতালে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৭:৩৯ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন। চলতি বছর এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৭৬ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন, যাদের মধ্যে আটজন ঢাকার বাইরের।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩০৩ জন, যার মধ্যে চার হাজার ১২ জনই ঢাকার বাইরের।

সব মিলিয়ে এ পর্যন্ত চার হাজার ৮৩২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪৪৮ জন, যার মধ্যে ৩১৬ জন ঢাকার বাইরে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft