লন্ডনে রাজা চার্লসের সঙ্গে নৈশভোজে প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১০:২৯ পিএম

আগামীকাল বুধবার (১১ জুন) লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। 

এ ছাড়া রাজা তৃতীয় চার্লসের সঙ্গে নৈশভোজে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। লন্ডন ও ঢাকার কূটনৈতিক সূত্র এসব নিশ্চিত করেছে।

সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৃটেনের প্রধানমন্ত্রীর যে বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে তা লন্ডনের স্থানীয় সময় দুপুর ১২টার পর অনুষ্ঠিত হবে। এ বৈঠকে উভয় পক্ষ বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ানো, সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সহযোগিতা নিশ্চিত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই বৈঠকের মূল লক্ষ্য।

এছাড়া, সফরের অংশ হিসেবে আগামীকাল রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন অধ্যাপক ইউনূস। সংশ্লিষ্ট সূত্র বলছে, দ্য কিংস ফাউন্ডেশন এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে ১১ জুন সন্ধ্যায় একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে আর সেখানেই প্রধান উপদেষ্টা যোগ দেবেন এবং সেখানে রাজার সঙ্গে একান্তে আলাপ হবে বলে জানা গেছে।

মূলত ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ড. ইউনুসকে কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করবেন রাজা।

অধ্যাপক ইউনূসের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৩ জুন লন্ডন সময় সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর তার সঙ্গে বৈঠক করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছিল। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা এবং কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।

ড. ইউনূসের লন্ডন সফর ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ সমর্থিতরা তার অবস্থানরত হোটেলের সামনে বিক্ষোভ করেছে এবং তার পদত্যাগের দাবি জানিয়েছে। এই পরিস্থিতির কারণে প্রবাসীদের সঙ্গে ‘মতবিনিময় ও নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে। এই সফরে অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যের কাছে সরকারের সংস্কার প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরবেন।

সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, অ্যাওয়ার্ড নিতে প্রধান উপদেষ্টা লন্ডন সফর যাবেন স্থির করলেও এই সফরটিকে সরকারি সফর হিসেবে গণ্য করা হচ্ছে। তাই ড. মুহাম্মদ ইউনূসের সফরটিকে গুরুত্বপূর্ণ করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ইচ্ছে অনুয়ায়ী গুরুত্বপূর্ণ বৈঠকগুলো নির্ধারিত হচ্ছে। প্রধান উপদেষ্টা আর ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠকটি বুধবার হবে। সেখানে উভয় পক্ষই বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আলোচনা করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft