মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১২:১৭ পিএম

দেশে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। গতকাল সারাদেশে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ অবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

গতকাল সোমবার (৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

এর আগে, ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   মেট্রোরেল   করোনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft