দেশ ছেড়েছেন শেখ হাসিনার চাচা শেখ কবির
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:২৫ এএম আপডেট: ০৯.০৬.২০২৫ ৪:৪৭ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন। গতকাল রোববার (০৮ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, শেখ হাসিনার শাসনামলে আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন শেখ কবির হোসেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তিনি ২৩টি প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০১১ সাল থেকে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হিসেবে টানা দায়িত্ব পালন করে আসছিলেন শেখ কবির হোসেন। আওয়ামী লীগ শাসনামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা হিসেবে পরিচিত শেখ কবিরের প্রভাবের কারণে বিআইএর দুই বছর মেয়াদি কমিটির নিয়মিত বা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হতো না।

শেখ কবির হোসেনের দেশত্যাগের বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমে জানান, রোববার সকালে তিনি একটি ফ্লাইটে দেশের বাইরে গেছেন। বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft